All Pages

Thursday, February 19, 2015

A simple 6 Tips for beautiful clean feet সুন্দর সুগঠিত পায়ের জন্য দারুণ সহজ ৬ টি টিপস



আয়নায় নিজের চেহারা দেখে যতোটা আনন্দিত হন ততোটাই বিরক্ত কি পায়ের দিকে তাকালে হয়ে যান? অনেকেই এই সমস্যায় ভুগে থাকেনসুন্দর এবং সুগঠিত পায়ের নারীদের ঈর্ষা করে আসলেই কোনো লাভ নেইকারণ আপনারই কিছু ভুলে আপনার পায়ের গড়নে আসছে পরিবর্তন, আপনার অবহেলার কারণেই পায়ের ত্বক হয়ে যাচ্ছে শুষ্ক ও রুক্ষ তাই আজ জেনে নিন সুন্দর সুগঠিত পায়ের জন্য দারুণ সহজ ৬ টি টিপস
১) বাসায়, বাইরে এবং কাজে যতোটা সম্ভব দাড়িয়ে থাকার অভ্যাস করুন বসে থাকার চাইতেএতে করে পায়ের পেশি সুগঠিত হবেপায়ের ত্বক হবে টানটান
২) পায়ের গড়ন সুগঠিত করতে সময় বের করুন ব্যায়ামেরখুব সাধারণ ব্যায়াম যা ঘরেই করে নিতে পারেন,
যেমন, স্কোয়াটিং, দড়িলাফ, ভারউত্তোলন ও অ্যারোবিকস ইত্যাদিযদি এগুলো করার সময়ও না পান তাহলে হাঁটাহাঁটি, দৌড়ানো এবং জগিং করতে পারেন
৩) পায়ের লোম তুলে ময়েসচারাইজার ব্যবহার করবেন বেশ ভালো করেএতে পায়ের ত্বক শুষ্ক থাকবে নাএছাড়াও সপ্তাহে অন্তত ১ দিন হারবাল তেল দিয়ে পায়ের উরু থেকে পায়ের পাতা পর্যন্ত ভালো করে ম্যাসেজ করুন
৪) মাসে দুবার পেডিকিউর করে নিনযদি পার্লারে গিয়ে করাতে না চান তাহলে ঘরেই পেডিকিউর করে নিনপা প্রথমে শ্যাম্পু মিশ্রিত কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন ১০ মিনিটএরপর ভালো করে ঘষে পায়ের ময়লা তুলে নিন এবং নখ পরিষ্কার করুনপায়ে লাগান ভালো একটি মাস্ক২০ মিনিট পর মাস্কটি ধুয়ে তুলে নিয়ে পা মুছে পায়ের ত্বকে ম্যাসেজ করুন ময়েসচারাইজার
৫) অনেকে শুধু হাত ও মুখে সানস্ক্রিন লাগিয়ে থাকেন কিন্তু পায়ের দিকে নজর না দিয়ে পা তো সুন্দর হবে নাতাই পায়ের ত্বকেও মাখুন সানস্ক্রিন
৬) যদি পায়ের ত্বকে কোনো ইনফেকশন থাকে, কিংবা অ্যালার্জির সমস্যা থেকে থাকে অথবা কোনো ধরণের দাগ, ঢিলে চামড়া হয়ে থাকে তাহলে ডারমাটোলজিস্টের শরণাপন্ন হওয়াই ভালো
সূত্রঃ হেলথ ডাইজেস্ট



No comments:

Post a Comment